চট্টগ্রাম গণহত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম গণহত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত আগামী বছরের ৩১ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ও জ্যেষ্ঠ আইনজীবী সুভাষ চন্দ্র লালা গতকাল সাক্ষ্য দিয়েছেন। হেলাল উদ্দিন চৌধুরী তাঁর সাক্ষ্যে বলেছেন, ঘটনার দিন বিনা উসকানিতে পুলিশ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালিয়েছিল।
মামলার বিবরণে বলা হয়, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশ গুলি চালায়। এতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন।