চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে একীভূত করে চারুকলা ইনস্টিটিউটে রূপান্তর করা হয়েছে। ২ আগস্ট ইনস্টিটিউট হিসেবে এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি মো. জসিম উদ্দিনকে নতুন এই ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।ইনস্টিটিউট সূত্রে জানা যায়, নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত সরকারি চারুকলা কলেজ ক্যাম্পাসে এখন থেকে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হবে। চারুকলা কলেজকে ইনস্টিটিউটে রূপান্তরের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজ দাবি জানিয়ে আসছিল।