চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের উদ্বোধন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে কাল বুধবার চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও সরকারি চারুকলা কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে গড়ে উঠছে প্রতিষ্ঠানটি।