চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ ও শিল্পী রশিদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০১৩’ শুরু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারুল আজিম, ইফতেখারউদ্দিন চৌধুরী, ইমরান হোসেন, মনসুরুল করিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার।