চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি বাচ্চা প্রসব সাম্বা হরিণের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চিড়িয়াখানায় গতকাল শনিবার বেলা ১১টায় দুর্লভ প্রজাতির একটি সাম্বা হরিণ একটি বাচ্চা প্রসব করেছে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় এই প্রজাতির হরিণের সংখ্যা চারটিতে দাঁড়াল। চিড়িয়াখানার পশু পরিচর্যাকারী মোহাম্মদ হানিফ বলেন, মা ও বাচ্চা দুটোই সুস্থ আছে। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় চার প্রজাতির মোট ২৫টি হরিণ আছে।