প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের টেরিবাজারের কাপড় ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার কাপড় লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। গতকাল মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে চেম্বার সভাপতি বলেন, আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কার্যক্রম শুরু করেছেন। কিন্তু নিরাপত্তার অভাব ও আর্থিক ক্ষতির আশঙ্কা টেরিবাজারের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এখানকার ব্যবসায়ীদের লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং মহাসড়কে গজিয়ে ওঠা সংঘবদ্ধ ডাকাত দলগুলোর অপতৎপরতা বন্ধ করতে হবে। উল্লেখ্য, গত ৩১ মার্চ টেরিবাজারের কাপড় ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার কাপড় একটি কাভার্ড ভ্যানে করে নরসিংদীর বাবুর হাট থেকে চট্টগ্রামে নিয়ে আসার পথে লুট হয়।