চট্টগ্রাম চেম্বারের কার্যালয় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে নতুন কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স দেশের প্রথম এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করছে। এদিকে, কার্যালয় স্থানান্তর অনুষ্ঠানের ফলক উন্মোচন করেন সাংসদ ও চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম।