চট্টগ্রাম চেম্বারের চীনা ভাষা শিক্ষা কোর্স সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত চীনা ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বুধবার চট্টগ্রাম চেম্বারের নলেজ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও শিল্পপতিরা এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে চীন অনেক প্রভাবশালী। কিন্তু বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে চীনা ভাষা প্রধান অন্তরায়। তাই এই কোর্স যুগোপযোগী। তাঁরা এই প্রশিক্ষণ কোর্সের ফলে এ অঞ্চলের ব্যবসায়ী সমাজ বিশেষভাবে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, মো. নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক মাহফুজুল হক শাহ, প্রশিক্ষক সুমন নাথ, প্রশিক্ষণার্থী জাফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।