চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ওঠায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের এক আদেশে নির্বাচন স্থগিত করা হয়। ৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।জানা গেছে, একপক্ষের পরিচালক পদপ্রার্থী এস এম নুর উদ্দিন ও অর্ডিনারি গ্রুপের ভোটাররা ভোটার তালিকায় অনিয়ম নিয়ে মোট পাঁচটি অভিযোগ করেন।