চট্টগ্রাম ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বায়েজিদ থানাধীন রউফবাদ এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।নিহত যুবকের নাম এম তাজুল হক (২০)। তিনি রউফবাদ এলাকার সমাজসেবা সড়ক এলাকার মো. তারেকের ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল পরেশ কান্তি নাথ প্রথম আলোকে বলেন, বিকেলে রউফবাদ এলাকার বাবুল হোটেলের সামনে কাল্লু নামের এক বন্ধুর সঙ্গে তাজুলের কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে তাজুলের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেন কাল্লু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।