চট্টগ্রাম ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের মতো চট্টগ্রাম থেকেও ঢাকা অভিমুখে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে গতকাল শনিবার খুব সীমিত পরিমাণে কিছু আন্তজেলা বাস চলাচল করেছে।
বিরোধী দলের ঢাকা অভিমুখে যাত্রা ঠেকানোর এ কৌশলে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মোটরচালক লীগ শনিবার সকাল থেকে সারা দেশে ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে। গ্রিন লাইন পরিবহনের দামপাড়া কাউন্টারের বিক্রয় কর্মকর্তা অর্ণব কুন্ডু জানান, চট্টগ্রাম মোটরচালক লীগের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের কারণে তাঁদের বাস চলাচল বন্ধ রয়েছে।