প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামকে সাতকানিয়ায় যুবলীগের নেতা হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শুনানিকালে শামসুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, সাতকানিয়া থানার যুবলীগের নেতা হাসান হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি শামসুল ইসলাম। ১২ মে নগরের দেওয়ানবাজারে চট্টগ্রাম নগর জামায়াতের কার্যালয় থেকে ২১ নেতা-কর্মীসহ গ্রেপ্তার হন তিনি। সাতকানিয়া পুলিশ হাসান হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।