চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন কর্মকর্তা মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, নির্বাচনে ৩ হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন ভোট দিয়েছেন। এখন ভোট গণনা চলছে।
সূত্র জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মজিবুল হক এগিয়ে ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এনামুল হক।
নির্বাচনে তিনটি প্যানেলে ভাগ হয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।