ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
গত শনিবার রাতে শহরের সালাহ উদ্দিন মোড়ে খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা দল কুমিল্লা জেলা দলকে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, জেলা পুলিশ সুপার রেজাউল হক, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।