প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৯৩৬ জন। জেলায় এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী পটিয়া থানায়। এই থানায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭০৯ জন।
আগামী ২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, এবার ৪ হাজার ৩২টি বিদ্যালয় থেকে ১ লাখ ৬১ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। গতবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫২ হাজার ৫২৮ জন। মোট ৩১৯টি কেন্দ্রে পরীক্ষা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এবার বাঁশখালীতে ১১ হাজার ৪৩৩ জন, রাউজানে ৬ হাজার ৪৪৯, সন্দ্বীপে ৬ হাজার ১২৮, ফটিকছড়িতে ১০ হাজার ৯১৮, আনোয়ারায় ৬ হাজার ২৪৩, বোয়ালখালীতে ৪ হাজার ৭২৫, লোহাগাড়ায় ৬ হাজার ১১৬, চন্দনাইশে ৫ হাজার ৮০৫, হাটহাজারীতে ৮ হাজার ৭৩৮, রাঙ্গুনিয়ায় ৭ হাজার ৩০০, মিরসরাইয়ে ৭ হাজার ৯১৩, সীতাকুণ্ডে ৮ হাজার ২৩০, সাতকানিয়ায় ৭৮৭৫, ডবলমুরিংয়ে ১০ হাজার ১২৫, পাহাড়তলীতে ৬ হাজার ৯০৫, বন্দরে ৭ হাজার ৯৮৩, পাঁচলাইশে ১০ হাজার ৮১, চান্দগাঁওয়ে ৮ হাজার ৭৮৮ ও কোতোয়ালিতে ৭ হাজার জন পরীক্ষায় অংশ নেবে।