চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নতুন কমিটিকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নতুন কমিটিকে সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের জাকির হোসেন সড়কে অবস্থিত হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান।
বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শওকত হোসেন, আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ ও জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবউদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, এ এস এম জাফর, মোহাম্মদ সানাউল্লাহ, মো. রকিবুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহ, সালমা রহমান প্রমুখ।
নতুন কমিটির নেতারা চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার আশ্বাস দেন। রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তাঁরা।