চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল ‘রক্ষার’ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে হাসপাতালটি ‘রক্ষার’ দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে হাসপাতাল রক্ষা পরিষদ নামের একটি সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আর্থিক অনিয়মের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে স্বজনপ্রীতিও চলছে। এখানে কথায় কথায় কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হচ্ছে। এতে সেবাধর্মী প্রতিষ্ঠানটির সুনাম তলানিতে পৌঁছেছে। দুর্নীতির হাত থেকে হাসপাতালটি বাঁচানোর আহ্বান জানান তাঁরা। গতকালের মানববন্ধনে বক্তব্য দেন এম এ মান্নান, এম এ জাফর, আজীবন সদস্য বোরহান উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, চাকরিচ্যুত কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। আধঘণ্টা স্থায়ী মানববন্ধনে ডায়াবেটিক হাসপাতালের কিছু চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও আজীবন সদস্য অংশ নেন।