চট্টগ্রাম থেকে অপহূত শিশু নোয়াখালীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ চট্টগ্রাম থেকে অপহূত হওয়া দুই বছরের শিশু লাবিবা নাওয়ারকে উদ্ধার করেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুছাপুর বাংলাবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।চক্রের তিন সদস্য হলেন: কুমিল্লার দাউদকান্দির দামপাড়ার আবদুল হান্নান (২২), নাঙ্গলকোটের নুর আলম (৩২) ও হালিশহরের রামপুর এলাকার মো. রাসেল (২৫)। তাঁদের শিশু উদ্ধারের ঘটনায় আটক দেখিয়ে গতকাল সোমবার নোয়খালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। অপহরণের শিকার শিশু লাবিবাকে তাঁর মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমানের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার পুলিশের টহল দল মুছাপুর বাংলাবাজারের কাছে সিএনজিচালিত একটি অটোরিকশা থামিয়ে তল্লাশিকালে ভেতরে থাকা তিন যুবকের কোলে একটি শিশুকে দেখে সন্দেহ হয়। এ সময় শিশুটির পরিচয় সম্পর্কে জানতে চাইলে যুবকদের কথায় অসংলগ্নতা ধরা পড়ে।পরে টহল পুলিশ অটোরিকশাসহ যুবকদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদে তাঁরা চট্টগ্রামের হালিশহরের জেসি রোডের ১৬৮৫/২ বাসা থেকে শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেন। এরপর কোম্পানীগঞ্জ থেকে হালিশহর থানায় যোগাযোগ করে শিশুটির বাবার নাম রহমান শরিফ ও মা নিগার সুলতানা বলে জানা যায়।গতকাল দুপুরে কোম্পানীগঞ্জ থানায় শিশু লাবিবার মা নিগার সুলতানা সাংবাদিকদের জানান, রোববার সকালে লাবিবাকে বাসায় রেখে তিনি লাকী প্লাজায় যান। এই সুযোগে অপহরণকারীরা তাকে অপহরণ করে। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি র্যা ব-৭-কে অবহিত করেন এবং হালিশহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শিশুটি নিতে র্যা ব-৭-এর একটি টিমও কোম্পানীগঞ্জ আসেন।জানতে চাইলে শিশু উদ্ধারের কথা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী পিপিএম। গতকাল সোমবার দুপুরে তিনি প্রথম আলোকে জানান, রোববার শিশু দিহানকে বাসায় রেখে তার মা মার্কেটে কেনাকাটা করতে যান। এ সুযোগে দিহানদের বাসার নিচতলায় তাদের বিউটি পারলারের বিউটিশিয়ানের সহায়তায় অপহরণকারী চক্র শিশুটিকে নিয়ে নোয়াখালী চলে আসে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।