চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে ২২ সাঁতারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক সাঁতার প্রতিযোগিতা গতকাল শনিবার সকালে চট্টগ্রামের লালদীঘিতে অনুষ্ঠিত হয়েছে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার ২৬৪ জন সাঁতারু অংশ নেয়।
চারটি ক্যাটাগরিতে (ভাগে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ২২ জন ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবে। বিজয়ী সাঁতারুদের মধ্যে চারজন মেয়ে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএসের নির্বাহী সদস্য এহসানুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, সিজেকেএসের সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য আছলাম মোরশেদ প্রমুখ।