চট্টগ্রাম থেকে পেডরোলোর নতুন পাম্পের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির বিখ্যাত সায়ের ইলেকট্রো পাম্প কোম্পানির সঙ্গে বাংলাদেশের পেডরোলো এনকে লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রগতি করপোরেশন যৌথভাবে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দুই প্রতিষ্ঠান মিলে বাংলাদেশে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প বাজারে এনেছে। জ্বালানিসাশ্রয়ী এই পাম্প দেশের ভারী শিল্পকারখানা, বিশেষ করে ওয়াশিং প্লান্ট, তেল পরিশোধন কারখানা, অগ্নিনির্বাপণসহ সেচকাজে বিপ্লব ঘটাবে বলে দাবি করা হয়। এ ছাড়া সায়ের কোম্পানির পরিবেশক হিসেবেও সেবা দেবে প্রগতি করপোরেশন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সায়ের ইলেকট্রো পাম্প কোম্পানির ব্যবস্থাপক (রপ্তানি) মাওরো ফাভেলা, কোম্পানির মধ্যপ্রাচ্যের ব্যবস্থাপক (রপ্তানি) মুস্তফা নাসের, পেডরোলো এনকে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান, ব্যবস্থাপক ইমরান খান ও প্রধান পরিচালন কর্মকর্তা আদিল সরকার।
পাম্প-সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ, এয়ারকুলার ইতালি ও তাইওয়ান থেকে আমদানি করে থাকে প্রগতি করপোরেশন। সম্প্রতি পেডরোলো ‘বিজিফ্লো’ নামে সাশ্রয়ী পাম্প বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।