চট্টগ্রাম থেকে সরকার পতনের ঘোষণা দেবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘আগামী মাসে খালেদা জিয়া রোডমার্চ নিয়ে চট্টগ্রামে আসবেন। তিনি এখান থেকেই জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের ঘোষণা দেবেন।’গতকাল মঙ্গলবার বিকেলে নগরের নাসিমন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মহনগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত বিজয় উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ এসব কথা বলেন।সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান প্রমুখ।হান্নান শাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় গেলে বর্তমান সরকার বিচারবহির্ভূত যেসব হত্যা, অনিয়ম করেছে, তার জন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’