চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি-বিদ্যুৎ-গ্যাস সংকট দূর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং টেন্ডারবাজি-চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি গতকাল বুধবার বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। দলীয় সূত্র জানায়, নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল কলস, মোমবাতি, হারিকেন ও হাতপাখা। মিছিলটি বিআরটিসি চত্বর পর্যন্ত গিয়ে আবার নিউমার্কেটে এসে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাফরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করেন।