চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদকে স্বীকৃতি দানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের নির্বাচনী তফসিলে সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা না করায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার মুক্তিযোদ্ধারা। তাঁরা চট্টগ্রাম দক্ষিণ জেলাকে সাংগঠনিক জেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে মুক্তিযোদ্ধারা এ দাবি জানান।
বিবৃতিতে সই করেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোহাম্মদ সোলাইমান, পটিয়া থানা কমান্ডার নুরুল ইসলাম, মহসিন খান, হাবিবুর রহমান, আহম্মদ নবী প্রমুখ।