চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে নগরের এক কিলোমিটার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তারেকুল ইসলামকে স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার ওপর ককটেল ছোড়ার ঘটনাসহ দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত মার্চে শিবিরের ডাকা হরতাল চলাকালে নগরের মোমিন রোড এলাকায় ছোড়া ককটেলের বিস্ফোরণে অপর্নচরণ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী অন্তু আহত হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, তারেককে রাতে গ্রেপ্তার করা হয়। তিনি অন্তু বড়ুয়ার ওপর ককটেল ছোড়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। কোতোয়ালি থানার আরকেটি মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সাতকানিয়ায় ২৮ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।