চট্টগ্রাম-দোহাজারী রেললাইন তিন দিন পর সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ অক্টোবর থেকে রেল যোগাযোগ বন্ধ থাকার পর গতকাল বিকেল থেকে পুনরায় চালু হয়েছে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন।

গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় যাত্রীবাহী ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দোহাজারী আসার মধ্য দিয়ে তিন দিন বন্ধ থাকার পর এ লাইনে পুনরায় চালু হলো ট্রেন চলাচল।

২০ অক্টোবর বিকেলে দোহাজারী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চন্দনাইশের হাশিমপুর এলাকায় মালবাহী ওয়াগনসহ দুটি তেলের ওয়াগন লাইনচ্যুত হওয়ার পর এ লাইনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।