চট্টগ্রাম-দোহাজারী শাখা লাইনে ট্রেন চালুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-দোহাজারী শাখা লাইনে নিয়মিত ছয় জোড়া যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালুর দাবিতে দক্ষিণ চট্টগ্রামের সামাজিক সংগঠন শঙ্খতরী গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে মানববন্ধন করেছে। বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বিপুলসংখ্যক লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, সাংবাদিক এম এ রাজ্জাক রাজ, এস এম নাসির উদ্দিন বাবলু, ইউপি সদস্য মোহামঞ্চদ শাহ আলম, আবদুর রশিদ, মাস্টার দেলোয়ার হোসেন, শঙ্খতরীর সভাপতি মেজবাহ উদ্দীন তামিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রুকন। বক্তারা অবিলম্বে চট্টগ্রাম-দোহাজারী শাখা লাইন সংস্কার করে আবার আপ-ডাউন ছয় জোড়া যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করার জন্য যোগাযোগ ও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।