চট্টগ্রাম ধর্মপ্রদেশের নতুন বিশপের দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাথরঘাটার ক্যাথলিক গির্জার (ধর্মপ্রদেশ) পঞ্চম ধর্মপাল হিসেবে বিশপ মজেস এম কস্তা গতকাল বৃহস্পতিবার বিকেলে দায়িত্ব নিয়েছেন। এ সময় গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরেরা ফুল ছিটিয়ে নতুন বিশপকে বরণ করে নেয়।বিশপ প্যাট্রিক ডি রোজারিওর স্থলাভিষিক্ত হলেন বিশপ মজেস এম কস্তা। প্যাট্রিক ঢাকা মহাধর্মপ্রদেশের উত্তরসূরি আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল প্রার্থনায় বিদায়ী বিশপ ছাড়াও খুলনা ধর্মপ্রদেশের বিশপ বিজন এন ডি ক্রুজ, চট্টগ্রাম ধর্মপ্রদেশের প্রশাসক বিশপ লরেন্স সুব্রত হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।