চট্টগ্রাম নগর আওয়ামী লীগ জাতি স্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেট দারিদ্র্য বিমোচন, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এই বাজেট ঘোষণার পর গোটা জাতি আজ স্বস্তি অনুভব করছে।

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহীদ চত্বরে মিছিল ও সমাবেশ করে। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বক্তৃতা করেন।

সমাবেশে মহিউদ্দিন বলেন, বর্তমান সময়ে জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় অর্জন প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশে উন্নীত হওয়া। এটা আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বর্তমান সরকারের অগ্রগতির যাত্রাকে বাধাগ্রস্ত করতে ধ্বংসাত্মক রাজনীতি করেছে বিএনপি। তারপরও দেশের সাফল্য ও অগ্রগতি থেমে নেই। অনেক আগেই আমাদের জাতীয় প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।’