চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারকে ঢাকায় বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবুল কাশেমকে কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে এ বদলির আদেশ দেওয়া হয়।