চট্টগ্রাম নগর পুলিশের তিন শীর্ষ পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনারের তিন শীর্ষ পদে রদবদল হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ রদবদলের আদেশ দেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসানকে অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) পদে এবং অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীরকে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে বদলি করা হয়।