চট্টগ্রাম নগরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রাজাখালী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তিনি অস্ত্র ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিয়া উদ্দিন (২৫)। তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ রাজাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় জিয়ার থলে তল্লাশি করে একটি এলজি উদ্ধার করা হয়। সদীপ কুমার প্রথম আলোকে বলেন, জিয়া অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। তিনি বলেন, স্থানীয়ভাবে তৈরি এলজি বিক্রির জন্য জিয়া কক্সবাজার থেকে রাজাখালীতে আসেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।