চট্টগ্রাম নগরে জঙ্গিবাদবিরোধী সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে নগরে ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ স্লোগানে সাইকেল শোভাযাত্রা বের হয়। ছবিটি় সার্সন রোড এলাকা থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে নগরে ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ স্লোগানে সাইকেল শোভাযাত্রা বের হয়। ছবিটি় সার্সন রোড এলাকা থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে নগরে জঙ্গিবাদবিরোধী সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ এই স্লোগানে শোভযাত্রায় শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
নগরের জিমনেসিয়াম চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জঙ্গিবাদের বিস্তার দেশের জন্য বিপজ্জনক। কিছু মানুষ তরুণদের ভুল বুঝিয়ে এই পথে আনার চেষ্টা করছে। এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ খুন করছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জঙ্গিবাদের কালো থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এর জন্য তরুণ সমাজকে সচেতন করতে হবে। জঙ্গিবাদবিরোধী সাইকেল শোভাযাত্রা সেই সচেতনতামূলক কর্মসূচির একটি অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, গণসচেতনতা বাড়ানোর জন্য এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কিছু তরুণকে ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করা হচ্ছে। তরুণেরা জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন করে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।