চট্টগ্রাম নগরে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের পর চট্টগ্রাম নগরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। গতকাল বুধবার নগরের বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। বিশেষ করে সকালে ও সন্ধ্যায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
যানজটের কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেননি অনেকে। বিদ্যালয়গামী শিশু ও অভিভাবকদেরও পড়তে হয়েছে যানজটের কবলে।
এ ছাড়া গতকাল নগরে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি না থাকায় প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য রাস্তায় জনসমাগম বেশি ছিল। নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, জিইসির মোড়, ষোলশহর দুই নাম্বার গেট, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লাসহ সব গুরুত্বপূর্ণ সড়কেই যানজট দেখা যায়।