চট্টগ্রাম নগরে বাড়তি ৪০০ পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নগরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিবির-অধ্যুষিত এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। বিশেষ করে ছাত্রশিবিরের আধিপত্যে থাকা চট্টগ্রাম ও মুহসীন কলেজে বাড়তি সতর্কতায় রয়েছে পুলিশ।নগর পুলিশের একজন কর্মকর্তা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর পরই নগরে নিয়মিত পুলিশের পাশাপাশি আরও ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনার জের ধরে ছাত্রশিবির মিছিল ও সমাবেশের নামে নাশকতা চালানোর চেষ্টা করতে পারে বলে তাদের কাছে তথ্য এসেছে। এ কারণে গতকাল বিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস, ছাত্রশিবিরের নগর কার্যালয় চন্দনপুরা ও আন্দরকিল্লায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।