চট্টগ্রাম নগরের তিন লাখ শিশুকে খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবার প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য নগরের ৪১টি ওয়ার্ডে এক হাজার ২৮৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মেয়র মন্জুর আলম জানান, আগামীকাল শনিবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই লাখ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি সাইয়েদ গোলাম হায়দার চৌধুরী, কাউন্সিলর জাফরুল ইসলাম চৌধুরী, করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান প্রকৌশলী মোখতার আলম, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রমুখ।