চট্টগ্রাম নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝারি ধরনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরের কয়েকটি নিচু এলাকায় পানি জমেছে। গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৬ দশমিক ৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। জানা যায়, বৃষ্টির কারণে নগরের নিচু এলাকা বাকলিয়া, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, এক্সেস রোড এলাকায় হাঁটুসমান পানি উঠেছে। এতে লোকজন ভোগান্তির শিকার হয়।