চট্টগ্রাম নগরের ব্যবসায়ীর লাশ আনোয়ারায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের দশপূজা বাড়ির পুকুর থেকে গতকাল রোববার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি চট্টগ্রাম নগরের হাজারী লেনের ওষুধ ব্যবসায়ী শিবু করের (৪৫)। তাঁর বাড়ি সাতকানিয়ার ঢেমশায়। তিনি আনোয়ারায় বেড়াতে গিয়েছিলেন।আনোয়ারা থানা সূত্র জানায়, গতকাল সকালে দশপূজা বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।শিবুর ভগ্নিপতি বাবুল জানান, বৃহস্পতিবার আনোয়ারায় এলেও শিবু তাঁর বাড়িতে যাননি। দুদিন ধরে তিনি বন্ধুদের সঙ্গেই ছিলেন। আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) রহমত জানান, শিবুর লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত বেশি কিছু বলা যাচ্ছে না।