চট্টগ্রাম নগরের স্টেশন এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রেয়াজউদ্দীন বাজার এলাকায় ফুটপাতের ওপর বসা বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবিটি গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রেয়াজউদ্দীন বাজার এলাকায় ফুটপাতের ওপর বসা বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবিটি গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম রেলস্টেশন ও আশপাশের এলাকা থেকে অস্থায়ী স্থাপনাসহ ২০০ ভাসমান লোককে উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার উচ্ছেদ অভিযান চলার সময় ভাসমান লোকজন স্টেশন সড়কে দুই দফা অবরোধ সৃষ্টির চেষ্টা করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। অভিযানের নেতৃত্বে দেন রেলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ইসরাত রেজা। তাঁকে সহযোগিতা করেন পুলিশের ৬০ সদস্য ও রেলওয়ের নিরাপত্তাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে অভিযান শুরুর পর ভাসমান লোকজন বেলা ১১টায় প্রথম দফা এবং দুপুর ১২টায় দ্বিতীয় দফায় স্টেশন সড়ক অবরোধের চেষ্টা করে। ওই সময় টাইগারপাসমুখী এক দিকের সড়কে যান চলাচল কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর ভূমিকার কারণে ভাসমান লোকজন বেশিক্ষণ সড়কে অবস্থান নিতে পারেনি।
ম্যাজিস্ট্রেট ইসরাত রেজা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের নতুন ও পুরোনো স্টেশন এবং আশপাশের এলাকা ভাসমান লোকজনের দখলে ছিল। গতকাল সেখানে সোয়া ছয় ঘণ্টা অভিযান চালিয়ে সবাইকে উচ্ছেদ করা হয়েছে।