চট্টগ্রাম-নাজিরহাট লাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে একটি ট্রেন দুই দফায় লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে নগর-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নাজিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেলওয়ে সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে ষোলশহর রেলস্টেশনের অদূরে পিলখানা এলাকায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্টেশনগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আধা ঘণ্টা পর ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছার আগে আবারও একই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেন হলেও বগিগুলোতে কোনো মালামাল ছিল না বলে জানা যায়।