প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ নির্বাচন প্রমাণ করেছে গণতান্ত্রিক সরকার থাকলে এই নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। জাতীয় সংসদে গতকাল শনিবার ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিএনপির অসহিষ্ণু আচরণ ও ভাঙচুরের সমালোচনা করে তিনি বলেন, এটি গণতন্ত্রের ভাষা নয়। এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। নির্বাচনে কে জিতল সেটি বড় নয়, গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটি অবাধ হলো কি না? বর্তমান সরকার সেটি সফলভাবে সম্পন্ন করেছে।