চট্টগ্রাম পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাইনুল হাসানকে সিলেট মহানগর পুলিশে একই পদে, উপকমিশনার সঞ্জয় কুমার কুণ্ডুকে ট্যুরিস্ট পুলিশের সুপার হিসেবে, উপকমিশনার মো. কামরুল আমীনকে বরিশাল মহানগর পুলিশে একই পদে এবং মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বদলি করা অন্য কর্মকর্তাদের মধ্যে সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেটের উপকমিশনার, এম এ মাসুদকে চট্টগ্রামের পুলিশ সুপার (কমান্ড্যান্ট), মো. মোখলেছুর রহমান, এস এম মোস্তাইন হোসেন ও মো. মারুফ হোসেনকে চট্টগ্রামের উপকমিশনার, আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার, নওরোজ হাসান তালুকদারকে ঢাকা পিবিআইয়ের পুলিশ সুপার, মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (চলতি দায়িত্বে) এবং মো. আবুল খায়েরকে রাজশাহীর পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।