চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের কার্যক্রম আগামী ৩ মে মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে। এর আগের দিন ২ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তবে শিক্ষা কার্যক্রম শুরু হলেও বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার, সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, কেন্দ্রগুলোর চেয়ারম্যান এবং হলের প্রাধ্যক্ষদের নিয়ে এক সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। হলে প্রবেশ করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
নিরাপদ সড়ক ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ৭ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।