চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালেয় গ্রিন ফর পিসের বৃক্ষরোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালটির পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস। এ উপলক্ষে ক্যাম্পাসে ফলদ ও ভেষজ জাতের ৬০টি চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য বিভাগের ডিন মো. হযরত আলী ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন গ্রিন ফর পিসের প্রধান উপদেষ্টা মো. রিয়াজ আক্তার, রোটারি ক্লাবের সদস্য মো. সগির দোভাষ প্রমুখ।
গ্রিন ফর পিসের সাধারণ সম্পাদক আব্দুস সবুর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছি। পরিবেশবান্ধব ও সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কাজের পরিধি বিস্তৃত করাই এখন মূল লক্ষ্য।’