চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প প্রদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম, মাহমুদ ওমর ইমাম, স্বপন কুমার পালিত, মো. আবদুর রহমান ও মো. তারেকুল ইসলাম।জানা যায়, প্রদর্শনীতে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ১২০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ৬০টি প্রকল্প প্রদর্শন করেন।