চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি অনুষদের অধীনে এই পরীক্ষা দুটি গ্রুপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে দেখা যায়, অভিভাবক ও পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস ছিল উৎসবমুখর। পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য কাজ করেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাউজান থানার পুলিশ দায়িত্ব পালন করে। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জানা যায়, মেধা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।