চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে আগামী ৭ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ৬০০ জন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।ভর্তি কমিটি সূত্র জানায়, ভর্তির প্রথম দিনে স্থাপত্য বিভাগে মেধাক্রম ১-৩০, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোয় ১-২০০ পর্যন্ত এবং উপজাতীয় কোটায় নির্বাচিত সাতজনকে ভর্তি করা হবে। এ ছাড়া ৮ ডিসেম্বর মেধাক্রম অনুসারে ২০১-৪৩০ পর্যন্ত এবং ১১ ডিসেম্বর ৪৩১-৫৭০ পর্যন্ত ভর্তি করা হবে। ৭ ও ৮ ডিসেম্বরের নির্দিষ্ট বিভাগের প্রার্থীরা সংগত কারণে ভর্তির জন্য উপস্থিত হতে না পারলে পূর্বানুমতি সাপেক্ষে ১১ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। ভর্তি-প্রক্রিয়া চলবে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।