চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাক্ষাৎকার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সাক্ষাৎকার গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সাক্ষাৎকার আজ বৃহস্পতিবার ও আগামী রোববার অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটি সূত্র জানায়, গতকাল ভর্তির প্রথম দিনে স্থাপত্য বিভাগে মেধাক্রম ১ থেকে ৩০, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ১ থেকে ২০০ পর্যন্ত এবং উপজাতীয় কোটায় নির্বাচিত সাতজনের সাক্ষাৎকার নেওয়া হয়। আজ ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে মেধাক্রম অনুসারে ২০১ থেকে ৪৩০ পর্যন্ত এবং ১১ ডিসেম্বর ৪৩১ থেকে ৫৭০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।