চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর আটটি বিভাগে ৬৩০টি আসনের বিপরীতে মোট সাত হাজার ৭৯২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন ১৭ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে এ পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে। পরীক্ষার্থীদের ক্রমিক নম্বর অনুযায়ী আসনবিন্যাস করা হয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির প্রধান মো. হযরত আলী। ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তির জন্য লিখিত পরীক্ষা সকাল ১০টায় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য বিভাগ) মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা একই দিন বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ১৭ নভেম্বর প্রকাশ করা হবে। ফলাফল ও ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য নোটিশ বোর্ডওচুয়েটরওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।