চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ দিনের শীতকালীন ছুটি শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ রোববার খুলছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন অনুষদের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়।