চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাকরি মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল শনিবার চাকরিবিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা। জানা যায়, মেলায় মোট ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে বাংলাদেশে চাকরির বাজার এবং এর বিভিন্ন দিক নিয়ে একটি সেমিনার হয়। মেলা সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে।